আশ্চর্যজনক বেদনা, কিন্তু এলোপ্যাথিক পদ্ধতিতে এই বেদনার কোন নামকরণ করা হয় নাই।
তাই এলোপ্যাথি চিকিৎসকগণ হোমিওপ্যাথিক চিকিৎসা করাইবার পরামর্শ দেন।
তারিখ : ২২।১।১৯৪৭।
খুলনার ইলেকট্রিক ইঞ্জিনিয়ার শ্রীযুক্ত... সরকার মহাশয়ের ভ্রাতুষ্পুত্রকে দেখিবার জন্য তাহার বাসায় আহৃত হইলাম।
ছেলেটির বয়স ৬ - বৎসর।
গত সাত মাস হইতে ম্যালেরিয়া জ্বর, ৬ মাস অ্যালোপ্যাথিক মতে চিকিৎসা হইয়াছে। এক মাস হইতে জ্বর বন্ধ হইয়াছে।
কিন্তু প্রধান কথা :- পেটে আজ তিন বৎসর হইতে একটা বেদনা হইতেছে, কোন চিকিৎসায় ফল হইতেছে না। শহরের অ্যালোপ্যাথিক চিকিৎসকেরা শেষ পর্যন্ত রোগীকে হোমিওপ্যাথিক চিকিৎসা করাইবার পরামর্শ দেন।
কেন না, বেদনার যখন কোন "নামকরণ" করা গেল না, তখন অ্যালোপ্যাথিক মতে চিকিৎসায় আর সময় ব্যয় করা সঙ্গত নহে।
আমি নিম্নলিখিত লক্ষণগুলি সংগ্রহ করিলাম।
রোগীকে দেখিলে সুস্থ মনে হয়। গত তিন বৎসর হইতে পেটে ব্যথা।
প্রথম প্রথম বেদনা অসহ্য হইত।
তখন আহারের পর বমি হইত এবং পেটে হাত ছোঁয়ান যাইত না।
৪।৫ বার অম্ল বমি হইত।
সেই সময় মাসে একবার বেদনার আক্রমণ হইত এবং ২।৩ দিন করিয়া স্থায়ী হইত।
বর্তমানে মাসে ২।৩ বার করিয়া ২।৩ দিন স্থায়ী বেদনার আক্রমণ হয়।
গত জ্যৈষ্ঠ মাসে নাভীর বামদিকে ক্ষুদ্র একটি বলের ন্যায় স্ফীত হইয়া উঠে।
আষাঢ় মাস হইতে পেটের বাঁ দিকে প্রায় চারি ইঞ্চি বৃত্তাকার একটি স্থান শক্ত হইয়া উঠে।
আশ্চর্য কথা এই যে, বেদনা যে ২।৩ দিন থাকে, সেই ২।৩ দিনই ঐ শক্ত স্ফীতিটাও থাকে, তাহার পর ঐ স্থানে আর কোনও চিহ্ন থাকে না।
ব্যথার সময় বাম দিকে শয়ন করা যায় না। এখন বমি হয় না। বেদনা বামদিকে হইলেও প্লীহা স্থানের নিম্নে। কিডনীর সহিত উহার কোন সম্বন্ধ নাই।
কনকমিটমেন্ট লক্ষণ : বেদনার সময় উচ্চ জ্বর হয়।
প্রস্রাব : শিশুকাল হইতে প্রস্রাব খুব কম হয়।
বাহ্যে : একবার করিয়া হয়। মল শক্ত।
টীকা : বসন্তের টীকা একবার দেওয়া হয়।
বংশগত রোগ : ৫ বৎসর পূর্বে পিতা টি. বি. রোগে তিন বৎসর ভুগিবার পর মারা যান। তিন ভাই, দুই বোন। সাংঘাতিক (Malignant) ম্যালেরিয়াতে বড়টি মারা যায়।
চিকিৎসা প্রণালী :
২২।১।১৯৪৭- টিউবারকুলিনাম বোভিনাম এক হাজার শক্তি , পর পর দুই মাত্রা।
যখনই বেদনা উঠিবে, তখনই সংবাদ দিতে হইবে।
৭/৩/১৯৪৭ - মাসে ২।৩ বার এখনও বেদনা হয়, তবে অল্প পরিমাণে এবং পেটের শক্ত চাকাটির আকারও খুব ছোট হইয়া গিয়াছে। টিউবারকুলিনাম বোভিমাম দশ হাজার শক্তি , পুনরায় দুই মাত্রা দিলাম। শক্তি পরিবর্তন রীতিতে।
২৩/৪/১৯৪৭ -এতকাল আর বেদনা ধরে নাই। ৩।৪ দিন পূর্বে খুব বেদনা ধরে এবং ঐ সঙ্গে বমিও ৮।১০ বার হয়। কিন্তু পেটে চাকা মত শক্ত জিনিসটা আর ঠিক পাওয়া যায় না। টিউবারকুলিনাম বোভিনাম দশ হাজার শক্তি পর পর দুই মাত্রা। পূর্বের বোতল থেকে সেবন। শক্তি পরিবর্তন রীতিতে।
এক বৎসর ধরিয়া মধ্যে মধ্যে সংবাদ পাইয়াছি যে, রোগী ভাল আছে।
চিকিৎসকের মন্তব্য-:
এক্ষেত্রে রোগীর পিতা ক্ষয় রোগে ভুগিবার সময়েই রোগীর জন্ম হয় এবং পিতার নিকট হইতে উক্ত দোষ প্রাপ্ত হয়। তজ্জন্য আমি বোভিনাম ঔষধটি নির্বাচন করিতে সক্ষম হই, নতুবা এইরূপ পরিচালক লক্ষণ (guiding symptoms) শূন্য রোগীর চিকিৎসা হোমিওপ্যাথি মতেও সম্ভব ছিল না।
আমার ধারণা যে সত্য, তাহা রোগীর আরোগ্য লাভ হইতেই বুঝা যায়।
হোমিওপ্যাথি মতে ঔষধ নির্বাচনের ক্ষেত্র সুবিস্তৃত-কোন সঙ্কীর্ণ গভীর দ্বারা আবদ্ধ নহে। তজ্জন্য কোন রোগী দুরারোগ্য বলিয়া ঘোষিত হইলেও বিশেষ পরিশ্রম সহকারে রোগীটি পরীক্ষা না করিয়া কোন মতামত দেওয়া সম্ভব হয় না।
সাইফ’স হোমিওপ্যাথিক হেলথ্ সেন্টার
Shaif's Homeopathic Health Center
“আল-করিম হোমস”
বাড়ী # ১০৬, রোড # ৪,
স্বপ্নধারা হাউজিং, ৪০ ফিট বসিলা রোড,
(জামি'আতুল আবরার রাহমানিয়া মাদ্রাসা গেটের বিপরীতে)
বসিলা, মোহাম্মদপুর, ঢাকা
মোবাইল : ০১৭১১- ৮০৪৬৯৭
Tags:
Case Analysis
>Share by:
Make a comments as guest/by name or from your facebook:
Make a comment by facebook: